শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রমজানে তাহাজ্জুদ নামাজের জন্য খোলা থাকবে মিশরের ১১ হাজার মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাসে তাহাজ্জুদ নামাজের জন্য মিশরে ১১ হাজারের বেশি মসজিদ খোলা থাকবে। এছাড়া ইতিকাফের জন্য খোলা থাকবে ৬ হাজার মসজিদ।

মিশরের দাতব্য বিষয়ক মন্ত্রী মুহাম্মদ মুখতার জুমা বলেছেন, তারাবি, তাহাজ্জুদ নামাজসহ সব ধরনের ইবাদতের জন্য পবিত্র রমজান মাসজুড়ে উন্মুক্ত থাকবে দেশের মসজিদগুলো।

মন্ত্রণালয় ইসলামিক রিসার্চ একাডেমির সাথে মিলে এক হাজার মসজিদে রমজান বিষয়ক বিশেষ পাঠের আয়োজন করেছে। রমজানের জন্য মসজিদগুলো প্রস্তুত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিচ্ছন্নতা অভিযানও শুরু করা হয়েছে।

কায়রোতে সাইয়িদাহ নাফিসা মসজিদে পরিষ্কারের কাজে দায়িত্ব পালন করছেন হিশাম আব্দুল আজিজ আলী নামে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

তিনি বলেন, মসজিদকে অবশ্যই পরিচ্ছন্ন ও সৌন্দর্যের প্রতীক হতে হবে। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখতে নবী মুহাম্মদ সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রমজানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রাথমিক বৈঠক করেছেন দাতব্য মন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সব মসজিদে জুমার নামাজ হয় সেখানে তারাবির নামাজ আদায় করা হবে। তারাবির পর রমজানের শিক্ষামূলক পাঠ দেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ