শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ মিলিয়ন মার্কিন ডলারের নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ এশিয়ার এই অঞ্চলের অন্যত্র বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা এ সহায়তা পাবেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) দেশটি নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গা এই শরণার্থী সংকট সাম্প্রতিক ইতিহাসে সৃষ্ট সবচেয়ে বড়, দ্রুততম বৃদ্ধি পাওয়া সংকটগুলোর একটি।

প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসার পর থেকে রোহিঙ্গারা সেখানে বিস্তীর্ণ শরণার্থী শিবিরে বসবাস করছে। রোহিঙ্গাদের ওপর এই নিধনযজ্ঞ বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি সৃষ্টি করেছে।

মিয়ানমারের পুরানো নাম ব্যবহার করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘নতুন এই সহায়তা তহবিল বার্মা-বাংলাদেশ সীমান্তের উভয় দিকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষের জীবন রক্ষাকারী সহায়তা প্রদান চালিয়ে যেতে আমাদের মানবিক অংশীদারদের সুযোগ দেবে।’

তিনি আরও বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা জনগণকে দেওয়া মার্কিন সহায়তার মোট পরিমাণ ২১০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ