বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

দীর্ঘ সময় পর সচল ইনস্টাগ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম দীর্ঘ সময় পর সচল হয়েছে। বুধবার থেকে ছবি শেয়ার করতে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন ব্যবহারকারীরা। কিছু সময়ের জন্য ইনস্টাগ্রাম 'ডাউন' ছিল বলেও জানা গেছে। তবে আজ বৃহস্পতিবার এই সমস্যা ঠিক করা হয়েছে বলে জানিয়েছে মেটা।

এক টুইট বার্তায় ইনস্টাগ্রাম জানায়, আজ সকালে কারিগরি ত্রুটির কারণে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছিলেন না। সেই সমস্যা সমাধান করা হয়েছে।

গতকাল বুধবার ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটর জানায়, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারেরও বেশি গ্রাহক ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পারার অভিযোগ জানিয়েছেন।

ডাউনডিটেক্টর গ্রাহকদের জমা দেওয়া এরর রিপোর্টসহ বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে এ বিষয়টি নিরীক্ষা করে।

এছাড়াও যুক্তরাজ্যের প্রায় ২ হাজার এবং অস্ট্রেলিয়া ও ভারত, উভয় দেশের ১ হাজারের বেশি ব্যবহারকারী ছবি এ ধরনের সমস্যায় পড়েছেন বলে জানায় ডাউনডিটেক্টর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ