শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দ্রুত মশা তাড়াতে রসুন ব্যবহার করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে মশার উৎপাতে যেকোন কাজ করা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। মশার কামড় থেকে রক্ষা পেতে মশারী, কয়েল, স্প্রে থেকে শুরু করে অনেক কিছুই ব্যবহার করছে মানুষ। তবুও মশার উৎপাত কমতাছে না। মশা তাড়ানোর কার্যকর উপায় একটা আছে।

মশা তাড়াতে ঘরোয়া উপায় হিসেবে ‘রসুন’ ব্যবহার করতে পারেন। রসুনকে বলা হয় মশার যম। ঘরে রসুনের অস্তিত্ব বা গন্ধ টের পেলে মশারা সাধারণত দুরে থাকে।

নিয়মাবলী

রসুনের কয়েকটি কোয়া থেত‌লে, পেস্ট ক‌রে বা ব্লেন্ড ক‌রে পানির স‌ঙ্গে মি‌শি‌য়ে রুমে স্প্রে করুন। দেখবেন মশা নিমিষেই উধাও।

মশারীর বাইরে থে‌কেও মশারা কামড়ায়। তাই শোবার আগে বিছানার আশপাশে কাঁচা রসুনের কোয়া রাখতে পারেন। একইভাবে মশারির বাইরের বা ভেতরের অংশে কাঁচা রসুনের কোয়া আলতো করে ঘষে দিন।

সম্ভব হলে টেবিলের নীচে, দরজা-জানালার পাশেও রসুনের কোয়া ঘষে দিন। দু-তিন ঘন্টা পর এভাবে আবার রসুন ঘষুন। দেখবেন, অন্তত কয়েক দিন মশার দেখা মিলছে না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ