রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে শুক্রবার (১০ মার্চ) ভোরে একজন ও বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একজন মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফুলপুর-ময়মনসিংহ সড়কে অজ্ঞাত বাসের চাপায় আব্দুস সামাদ (২৫) নামে একজন যুবক মারা যান। তিনি পয়ারি ইউনিয়নের ইমাদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

অপরদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের কারাহায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা (৬০) নিহত হন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জাগো নিউজকে বলেন, বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চলছে। অপরজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ