শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জ্বালানি, সমুদ্র ও বিমান বন্দরে বিনিয়োগ করতে চায় সৌদি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  বাংলাদেশের জ্বালানি, সমুদ্র বন্দর এবং বিমান বন্দরে বিনিয়োগ করতে চায় সৌদি আরব বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক শেষ এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. একে আব্দুল মোমেন জানান, ব্যবসা সম্প্রসারণে আমলাতান্ত্রিক জটিলতা দূর করেছে সরকার। একইসঙ্গে ওয়ানস্টপ সার্ভিস সেবা উন্মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে, সেখানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে। ’

-এসআর