বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৮০১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ১৮৪ জন।

আজ শনিবার (১১ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯০ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৮৮ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৫১ জন এবং মৃত্যু হয়েছে ৫০ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১১৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে তাইওয়ানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩১১ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জন। তাইওয়ানে ৯ হাজার ৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ জন।

একইসময়ে ইরানে আক্রান্ত হয়েছে ৪৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৯ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬২১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। চিলিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৮৪ জন এবং মারা গেছেন ৫ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ৮৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৪ লাখ ১ হাজার ৪১৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১১ হাজার ২০৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৬৪৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ