বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

মারা গেছেন সৌদি আরবের 'বর্তমান পতাকার' ডিজাইনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফার সালেহ আল মানসোফ ৮৬ বছর বয়সে মারা গেছেন। প্রায় ৫০ বছর আগে সৌদি আরবের কালেমাখচিত বর্তমান পতাকাটি ডিজাইন করেছিলেন আল মানসোফ।

আজ শনিবার (১১ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রিয়াদের কিং ফাহাদ রোডের একটি মসজিদে আসরের নামাজের পর আল মানসোফের জানাজা অনুষ্ঠিত হয়।

আল মানসোফ প্রথম সৌদি ক্যালিগ্রাফার যিনি নিজের হাতে পতাকায় ‘আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল’ লিখেছেন এবং তলোয়ার এঁকেছেন। ষাটের দশকের গোড়ার দিকে যখন প্রযুক্তি অপ্রতুল ছিল তিনি তখন ম্যানুয়ালি শাহদা লিখতেন। শুধু তাই নয়, ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের অনেক স্নাতক শিক্ষার্থীর সনদপত্রের ক্যালিগ্রাফি করেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে প্রতি বছর ১১ মার্চ পতাকা দিবস পালনের ঘোষণা দেয় সৌদি। ইসলামিক ক্যালেন্ডারের ১৩৫৫ সালের ২৭ জিলহজের সঙ্গে এই দিবসটির সম্পর্ক রয়েছে।

১৯৩৭ সালের ১১ মার্চ সৌদি বাদশাহ আবদুল আজিজ আল সৌদ দেশের জন্য পতাকা অনুমোদন করেছিলেন। আর ঠিক পতাকা দিবসের আগেই মারা গেলেন বর্তমান পতাকার ডিজাইনার আল মানসোফ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ