আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনে আল্লাহ তালা মাহে রমজান ও রোজা সম্পর্কে একাধিক আয়াত নাজিল করেছেন। রোজা ইসলামের ফরজ বিধান। আল্লাহ তাআলা রমজান মাসজুড়ে রোজা পালনের নির্দেশ দিয়েছেন।
রোজাদারের জন্য আল্লাহ তাআলা সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন; তাহলো- 'দিনের বেলায় হালাল বস্তু খাওয়া ও পান করা থেকে বিরত থাকতে হবে। আবার স্বামী-স্ত্রীও মেলামেশা থেকেও বিরত থাকবে।' এমনকি যারা রমজান মাসে ইতেকাফ করবে; সেসব স্বামী-স্ত্রীও মেলামেশা করতে পারবে না। এসবই আল্লাহর নির্দেশ।
আল্লাহ তাআলা কোরআনুল কারিমে রমজান মাসে যেমন রোজা পালনের নির্দেশ দিয়েছেন তেমনি রোজায় করণীয় কী হবে তাও দিকনির্দেশনা দিয়েছেন। রোজার নির্দেশ দিয়ে মহান আল্লাহ ঘোষণা দেন-
فَمَنۡ شَهِدَ مِنۡکُمُ الشَّهۡرَ فَلۡیَصُمۡهُ
'সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে।' (সুরা বাকারা : আয়াত ১৮৫)
রমজান মাস। এ মাস পেলেই মুমিন মুসলমানের জন্য রোজা রাখা আল্লাহর নির্ধারিত বিধান। কোরআনুল কারিমে তিনি এ ঘোষণাই দিয়েছেন- 'তোমাদের মধ্যে যে ব্যাক্তি রমজান মাসে উপস্থিত থাকবে, বর্তমান থাকবে, তার উপর রমজান মাসের রোজা রাখা আবশ্যক কর্তব্য।'
আল্লাহ তাআলা কোরআনুল কারিমের এ আয়াত নাজিল করার মাধ্যমে সেই ফিদইয়া দেওয়ার বিধান রহিত করে দেন। রোজা পালনকে ঈমানদারদের জন্য আবশ্যক করে দেন।
রোজায় খাওয়া ও পান করা
রমজান মাসে নির্ধারিত একটি সময় খাওয়া ও পান করা নিষেধ। ভোর রাত থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো হালাল খাবার ও পানীয় গ্রহণ করা যাবে এটি মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেন-
وَ کُلُوۡا وَ اشۡرَبُوۡا حَتّٰی یَتَبَیَّنَ لَکُمُ الۡخَیۡطُ الۡاَبۡیَضُ مِنَ الۡخَیۡطِ الۡاَسۡوَدِ مِنَ الۡفَجۡرِ۪ ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیۡلِ
'আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। এরপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো।' (সুরা বাকারা : আয়াত ১৮৭)
এ নির্দেশনার মানে হলো, রাতে খাবার ও পানীয় গ্রহণ করা যাবে কিন্তু ভোর রাত থেকে সূর্যান্ত পর্যন্ত সারাদিন খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পূর্ণ করতে হবে। আর এটিই মহান প্রভুর নির্দেশ।
রোজায় স্বামী-স্ত্রীর মেলামেশা
রোজার বিধান আসার পর স্বামী-স্ত্রীর মেলামেশা হারাম ছিল। এরপর ইফতারের পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত স্ত্রী সহবাস করাকে অনুমতি দেওয়া হয়। একবার শয্যাগ্রহণ করে ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এ সবকিছু (খাবার গ্রহণ ও স্ত্রী সহবাস) হারাম হয়ে যেতো। এতে কোনো কোনো সাহাবি এ ব্যাপারে অসুবিধায় পড