রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সাত ঘণ্টায়ও নেভেনি তুলার গুদামের আগুন,পানিসংকট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন এখনো নেভেনি। তবে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছেন কর্মকর্তারা।

আজ শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে এখনো পুরোপুরি নেভেনি। তুলার মধ্য আগুন থাকতে পারে। এখনো ধোঁয়া বের হচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি।’

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কেও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, আশপাশে পুকুর বা জলাশয় না থাকায় পানির সংকট আছে। এতে কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। গোডাউনের একটি রুমের মধ্য এখনো আগুন আছে। ওই রুমের দেয়াল ভেঙে আগুন নেভাতে হবে। এ জন্য একটু সময় লাগছে।

গত ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ