সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

অবশেষে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

আজ রোববার তিনি লাহোরে নির্বাচনী র‍্যালি স্থগিত করেছেন। শহরটিতে অন্তর্বতী সরকারের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রাখায় পিটিআই প্রধান তার সিদ্ধান্ত থেকে পিছু হটেন। খবর জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইমরান খান দাবি করেছেন, লাহোরে অন্যান্য কার্যক্রম চললেও শুধুমাত্র পিটিআই নির্বাচনী ক্যাম্পেইনে অবৈধভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেছেন, শুধুমাত্র জামান পার্ক কন্টেইনার ও ভারী পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। এটা স্পষ্ট গত ৮ মার্চের মতো পাঞ্জাব মুখ্যমন্ত্রী এবং পুলিশ সংঘাতের উস্কানি দিতে চাচ্ছে যেন পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে বেশি করে এফআইআর দায়ের করতে পারে।

ইমরানের প্রশ্ন, নির্বাচনের তফসিল ঘোষণার পরও কীভাবে প্রাদেশিক রাজধানীতে ১৪৪ ধারা জারি করা যেতে পারে। পিটিআই প্রধান বলেছেন, আমি সমস্ত পিটিআই কর্মীদের বলতে চাই আপনারা এই ফাঁদে পড়বেন না। তাই আমরা আগামীকাল পর্যন্ত সমাবেশ স্থগিত করেছি।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা হামাদ আজহার এই নির্বাচনী সমাবেশ স্থগিতের তথ্য আরও নিশ্চিত করেন। তিনি বলেন, এটি আগামীকাল বা আরও পরে হতে পারে।

তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন ও ক্ষমতার পালাবদল চাই এবং এটি তা সম্ভব। এই নির্বাচনী র‍্যালি আগামীকাল হতে পারে। গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এই জন্য তিনি বিদেশি শক্তি ও বর্তমান সরকারকে দায়ী করে আসছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ