আওয়ার ইসলাম ডেস্ক: আল আযহার বিশ্ববিদ্যালয়ের সমমান ও স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম আল ইসলামিয়ার ১০ জন মেধাবী শিক্ষার্থী সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য মিশরের ঐতিহাসিক আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সুযোগ পেয়েছেন। এই অর্জন সম্ভব হয়েছে শায়খ মুহাম্মদ সানাউল্লাহ আল আজহারীর দীর্ঘ প্রচেষ্টার পর।
তিনি প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল-আযহারের সঙ্গে দারুল আরকামের উচ্চমাধ্যমিকের সনদের মুআদালার (সমমান) মাধ্যমে এই অসাধ্য সম্ভব করেছেন।
গতকাল (১১মার্চ) শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত বুফে রেস্তোরায় স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননার আয়োজন করে প্রতিষ্ঠানটি। দারুল আরকামের শিক্ষা সচিব শেখ শাব্বির খান আল-আজহারীর পরিচালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শেখ সানাউল্লাহ আল আজহারী।
এতে চিপ গেস্ট ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশর এ্যাম্বেসির অ্যাডমিনিস্ট্রেটিভ এটাচী চীফ আয়মান কামাল হাম্মাদ। আরো উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী , শায়খুল হাদীস আল্লামা আজীমুদ্দীন , এস এস টি এস বাংলাদেশের মহাপরিচালক ডঃ সাঈদ সাবরী সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম, আজহারী স্কলারগণ, বিদেশি কূটনীতিবৃন্দ ও বিভিন্ন সংস্থা ও মাদ্রাসার পরিচালকগণ।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেফাকের মহাপরিচালক আল্লামা নদভী বলেন, বেফাক তোমাদের সফলতায় গর্বিত। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সারা বিশ্বব্যাপী ইসলামের সুমহান দায়িত্ব পালনে নিয়োজিত থাকুক। তোমরা দেশের গণ্ডিতে যেভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ আশা করব আন্তর্জাতিক মহলেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে।
বাংলাদেশে নিযুক্ত মিসরীয় দূতাবাসের উপ হাইকমিশনার আইমান কামাল হাম্মাদ বলেন, বাংলাদেশ থেকে এ বছরও বিপুল সংখ্যক শিক্ষার্থী মিশরে উচ্চতর পড়াশোনার জন্য গিয়েছে। শুধুমাত্র আল-আযহার নয় মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনার জন্য যাচ্ছে । মুআদালার পর দ্বিতীয়বারে ঢাকার দারুল আরকাম থেকে শিক্ষার্থীরা আল আজহারে যাচ্ছে। আমি স্কলারশিপপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাই।
মাà¦