বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

রসুনের তেলের স্বাস্থ্য উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আপনি কি জানেন যে রসুনের তেলও বেশ উপকারিতা রয়েছে।  রসুনের আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিপায়রেটিক, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য। এ কারণে রসুন অনেক রোগের বিরুদ্ধে কাজ করতে পারে।

জেনে নিন রসুনের তেলের উপকারিতা

ত্বকের সমস্যা দূর করে: ত্বকে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থাকলে তা সারানোর কাজে ব্যবহার করতে পারেন রসুনের তেল। কারণ রসুনে আছে অ্যান্টিফাঙ্গাল গুণ। ত্বকে চুলকানি হলে আক্রান্ত স্থানে রসুনের তেল লাগান। এতে দ্রুত আরাম পাবেন। সেইসঙ্গে সমস্যাও সেরে যাবে।

ব্রণ দূর করে: টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশ, রসুনের তেলে আছে জিঙ্ক, কপার, ভিটামিন সি, সেলেনিয়াম, ভিটামিন বি৬, অ্যালিসিন ইত্যাদি। এসব উপাদান ব্রণের সমস্যার সমাধান করে। সেইসঙ্গে প্রদাহও দূর করে। যাদের ব্রণের সমস্যা আছে তারা রসুন তেল ব্যবহার করতে পারেন।

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই: ব্রেস্ট ক্যান্সার থেকে রক্ষা পেতে চাইলে রসুনের তেলের ব্যবহার করুন। গবেষণায় দেখা গেছে, রসুনে ডায়ালিল ডিসসালফাইড নামক একটি উপাদান রয়েছে যা ব্রেস্ট ক্যান্সার কোষের বৃদ্ধি আটকায়। তাই ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচতে নিয়মিত রসুনের তেল খান।

সর্দি-কাশি দূর করে: সর্দি-কাশির মতো সমস্যা কমাতে কাজ করে রসুনের তেল। রসুনে আছে অ্যালিসিন নামক একটি উপাদান। এই উপাদান রসুনের অ্যাকটিভ উপাদান। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এক্ষেত্রে গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা রসুনের তেল মিশিয়ে দিন। এরপর সেই পানি দিয়ে গোসল করুন। এতে সমস্যা দ্রুতই কমবে।

কোলেস্টেরল দ্রুত কমায়: কোলেস্টেরলের সমস্যা এখন গুরুতর হচ্ছে। এই সমস্যার সমাধান করতে পারে রসুনের তেল। এই তেলে আছে এমন এক যৌগ যা ব্লাডপ্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস কমায়। তাই হার্টের স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে খাবারে রসুনের তেল মেশাতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ