বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

তুরস্কের আন্তর্জাতিক শিক্ষা সেমিনারে যোগ দিলেন শায়েখ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা সেমিনারে যোগ দিয়েছেন আলোচক, গবেষক, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি আজ সোমবার তার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানান, আলহামদু লিল্লাহ, ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা সেমিনারে যোগ দিতে তুরস্ক সফরের সুযোগ হলো। এ সময় সেমিনার উপলক্ষে উপস্থিত কানাডা, জাপান, চীন, মালয়েশিয়া, বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিজ্ঞ ও বিদগ্ধ ইসলামিক স্কলারগণের সাক্ষাতের সুযোগ হয়। বিভিন্ন দেশের ও সমাজের আলেমদের পারস্পরিক নৈকট্য তথ্য ও চিন্তা বিনিময়ের পথ সুগম করে।

তিনি আরো লিখেন, সেমিনারে যোগ দেওয়ার পাশাপাশি তুরস্কে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গ মতবিনিময় করার ও তাদের সামনে কথা বলার এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ হয়।

এসময় আমি তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করি। যেমন: সুলতান সুলেমানের আমলের নির্মিত বিভিন্ন মসজিদ, মসজিদ ভিত্তিক গবেষণাগার ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। সাহাবী আবু আইয়ুব আনসারী (রা.) ও কুসতুনতুনিয়া-বিজয়ী মুহাম্মাদ আল-ফাতিহ-এর কবর যিয়ারতের সুযোগ হয়।

এখানকার বিভিন্ন দর্শনীয় স্থাপনা ঐতিহাসিক স্মারকের পাশাপাশি স্থপতিদের অগ্রসর চিন্তা, মুসলিমদের সোনালি যুগের শৈল্পিক নৈপুণ্য ও স্থাপত্যকলার অনন্যতার পরিচয় বহন করছে।

তুরস্কের মুসলিম সংস্কৃতির সঙ্গে মসজিদের নিবিড় সম্পর্ক রয়েছে। এখানে খুব ঘন ঘন প্রাচীন মসজিদ দেখা যায়। প্রায় প্রত্যেকটাই পূরাকীর্তির নিদর্শন। প্রতিটা মসজিদের সঙ্গে রয়েছে বিভিন্ন দীনি ও জনকল্যাণমূল প্রতিষ্ঠান। এ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

তিনি আরো জানান, বদিউজ জামান সাঈদ নূরসী রহ. এর ৬ হাজার পৃষ্ঠার রাসাইলুন নূর এর আরবি অনুবাদক ইরাকী বংশোদ্ভুত উস্তায ইহসান কাসেম আস-সালেহী সেমিনার শেষে সার্টিফিকেট তুলে দিয়েছেন তার হাতে।

সূত্র: শায়েখ আহমদুল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ