শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ব্যাংক বিপর্যয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রে ব্যাংক বিপর্যয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্কভিত্তিক আঞ্চলিক ঋণদাতা সিগনেচার ব্যাংক বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই প্রতিশ্রুতি দেন।

গতকাল রোববার (১২ মার্চ) রাতে এক বিবৃতিতে জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে রক্ষা করার জন্য কীভাবে একটি স্থিতিস্থাপক ব্যাংকিং ব্যবস্থা বজায় রাখা যায় সে সম্পর্কে কথা বলবেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, সেক্রেটারি জ্যানেট ইয়েলেন ও ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্যাংকিং খাতে নিয়ন্ত্রকদের সঙ্গে কাজ করছেন এবং মার্কিন আর্থিক ব্যবস্থাপনা রক্ষার জন্য একটি সমাধানে পৌঁছেছেন।

বাইডেন আরও বলেন, ‘আমি খুশি যে তারা এমন একটি সমাধানে পৌঁছেছেন যা শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, করদাতা ও আর্থিক ব্যবস্থাপনাকে রক্ষা করে।’

সূত্র: এএফপি, এনডিটিভি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ