রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে তিন দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের পাঁচটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

আজ সোমবার (১৩ মার্চ) সকালে আবহাওয়া অফিসের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে এ অবস্থা পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী তিন দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

এতে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সোমবার পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

এদিন দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কোনো সতর্কবাণী নেই। তাই কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার দেশের সর্বনিম্ন ১৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ ডিগ্রি সেলসিয়াস। আর আগের দিন রোববার (১২ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ