শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

রমজানে ওমরার জন্য নিবন্ধন করেছেন ৮ লাখ বিদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছর পবিত্র রমজান মাসে ওমরা করার জন্য প্রায় ৮ লাখ বিদেশি মুসল্লি নিজের নাম নিবন্ধন করেছেন। সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি আবদুল রহমান শামস এ তথ্য জানিয়েছেন।

সৌদির একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই কর্মকর্তা বলেন, রমজান মাসে ওমরা পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৮ লাখ বিদেশি যাত্রী নিজেদের নাম নুসুক প্ল্যাটফরমে নিবন্ধন করেছেন। আমরা আশা করছি সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে।

চলতি বছরের ওমরা মৌসুম থাকবে জুলাই মাস পর্যন্ত। এই সময়সীমার মধ্যে অন্তত ৯০ লাখ বিদেশি যাত্রী ওমরা পালনের জন্য সৌদি আরব আসবেন বলে আশা করছে দেশটির সরকার।

বিদেশি মুসল্লিদের হজ ও ওমরা পালনের জন্য নুসুক নামের অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এবারের ওমরা যাত্রীরা নুসুক অ্যাপে নিবন্ধনের কাজটি সম্পন্ন করেছেন।

নিজেদের নাম নিবন্ধনের পাশাপাশি হজ ও ওমরাযাত্রীদের জন্য সরকারের নির্দিষ্ট করা বিভিন্ন প্যাকেজ গ্রহণ করার ক্ষেত্রেও এই অ্যাপটি ব্যবহার করতে হয় যাত্রীদেরকে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ