আওয়ার ইসলাম ডেস্ক:।। সারাবিশ্বে একই দিনে রোযা-ঈদ: ইসলাম কী বলে শীর্ষক মতবিনিময় সভা রাজধানীর আজিমপুর এম ডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ মার্চ সকাল ৮টায় রোযা-ঈদ পালনে বিভ্রান্তি নিরসন জাতীয় কমিটির আহবায়ক মুফতি আ ফ ম আকরাম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুফতি মুহাম্মদ গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুফতি রায়হান ফারহাত (মুফতি, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ঢাকা), মুফতি হোসাইন সোহরাব (মুহতামিম, জামিয়া শারিফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা), মুফতি ইসহাক মাহমুদ (শিক্ষাসচিব, জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া মুহাম্মদ পুর, ঢাকা), মুফতি মুহাম্মদুল্লাহ নোমানী (খতীব, আগারগাঁও তালতলা সরকারি কলোনি জামে মসজিদ), মুফতি মুহাম্মদ আলী কাসেমী (প্রধান মুফতি, জামিয়া আরাবিয়া রবিউল উলূম ঢাকা), মুফতি রাশেদুর রহমান (খতীব, বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা)।
সভায় বক্তারা বলেন, রোযা-ঈদ পালনে চাঁদ দেখার গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (রমজানের) চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখবে না এবং (শাওয়ালের) চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখা বন্ধ করবে না। -সহিহ মুসলিম ১/৩৪৭
অন্য হাদিসে আছে, ‘(শাবানের ২৯ দিন পূর্ণ করার পর) তোমরা যদি রমজানের চাঁদ না দেখ তাহলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। ’ -মুসান্নাফ আবদুর রাজ্জাক : হাদিস নং ৭৩০১ সুতরাং ইসলামী শরীয়ত, ভৌগোলিক ও জ্যোতির্শাস্ত্রীয় বাস্তবতার আলোকে কোনভাবেই সারাবিশ্বে একই দিনে রোযা-ঈদ পালন করা সম্ভব না। যাদের এ বিষয়ে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ধারণা আছে, তারা কখনো এমন অযৌক্তিক ও অসম্ভব দাবী তুলতে পারেন না। রোযা-ঈদের দিন-তারিখ কোন গোষ্ঠী বা সংগঠনের নিয়ন্ত্রণাধীন কোন আমল না, এটি আসমান-জমিনের রবের বিশ্বজাহান পরিচালনার অনন্য বিধান। এর জন্য কুরআন-সুন্নাহর সঠিক ব্যখ্যা-বিশ্লেষণই একমাত্র সমাধান।
আজিমপুর ছাপড়া মসজিদের ইমাম মুফতি ফয়জুল্লাহ বিন মুখতারের ধন্যবাদজ্ঞাপন ও জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর ঢাকার মুহাদ্দিস মুফতি ইলিয়াছ কাসেমীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভা আরম্ভ হয়। স