বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

টিকটক নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল ফোনসহ সরকারের সব ধরনের ডিজিটাল ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। সরকারি গোপনীয়তা সুরক্ষা, সাইবার নিরাপত্তা বাড়ানো এবং তথ্য চুরি ও হ্যাকিং ঠেকাতেই বৃহস্পতিবার (১৬ মার্চ) চীনের তৈরী এ অ্যাপটি বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার কারণ দেখিয়ে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের সরকারি ফোন ও ডিভাইসে চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ সরকারের আশঙ্কা টিকটক অ্যাপের মাধ্যমে সরকারি ফোনে থাকা সংবেদনশীল ডেটা চীন সরকারের হাতে চলে যেতে পারে।

যুক্তরাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অলিভার ডাউডেন বলেছেন, টিকটক অ্যাপে জারি করা এই নিষেধাজ্ঞা ‘সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে ব্যবহারকারীদের ডেটা চীনা সরকারের কাছে হস্তান্তর করার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে টিকটক।

টিকটকের গভর্নমেন্ট রিলেশনস অ্যান্ড পাবলিক পলিসি ইন ইউরোপের ভাইস-প্রেসিডেন্ট থিও বার্ট্রাম বিবিসিকে বলেছেন, অন্য যেকোনও কিছুর চেয়ে ভূ-রাজনীতিকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, ‘মানুষের ভয়ের ভিত্তিতে নয়, বাস্তবতার ভিত্তিতে আমরা সবকিছু বিবেচনা করতে বলেছি। ’

লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস বলেছে, ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ কোনও ‘তথ্যের ভিত্তিতে’ নয় বরং রাজনীতি দ্বারা অনুপ্রাণিত। একইসঙ্গে এই সিদ্ধান্ত ‘যুক্তরাজ্যের ব্যবসায়িক পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থাকে ক্ষুন্ন করবে’ বলেও জানায় চীনা দূতাবাস।

ক্যাবিনেট মন্ত্রী অলিভার ডাউডেন বলেছেন, তিনি জনসাধারণকে টিকটক ব্যবহার করার বিরুদ্ধে কোনও পরামর্শ দেবেন না। তবে তাদের সবসময়ই ‘প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ডেটা নীতিগুলো ব্যবহার করার আগে বিবেচনা করা উচিত’।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে অনুসরণ করে সরকারি ফোন ও ডিভাইস থেকে ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে সিনিয়র এমপিদের চাপের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে ব্রিটেনের সরকারি বিভাগ এবং স্বতন্ত্র মন্ত্রীরাও তরুণদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার উপায় হিসাবে ট