রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার (১৮ মার্চ) ৮ ঘণ্টা গ্যাস থাকবে না।

জরুরি মেরামত কাজের জন্য তিতাস গ্যাস বন্ধ রাখবে।

ঢাকায় গ্যাস সরবরাহকারী কোম্পানিটির জরুরি বার্তায় আজ শুক্রবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইস্কাটন, পরীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস।

এসময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও বিরাজ করতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য মিন্টুরোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ