শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ, দাম বাড়ার শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমদানি অনুমতির (আইপি) মেয়াদ শেষ হওয়ায় গত ১৫ মার্চ থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ফলে, রমজানে পণ্যটির দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৬ হাজার ১৬৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু নতুন করে পেঁয়াজ আমদানিতে সরকার ইমপোর্ট পারমিট না দেওয়ায় ১৫ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

এদিকে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি চায় আমদানিকারকরা। তারা বলেন, আমদানি স্বাভাবিক থাকলে রমজানে দাম বাড়বে না। অন্যদিকে, পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় খুশি দেশের পেঁয়াজ চাষীরা। তারা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে দেশে উৎপাদিত পেঁয়াজের ভালো দাম পাবে কৃষকেরা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরমান শেখ বলেন, আর কয়েকদিন পর রমজান মাস শুরু হবে। এরইমধ্যে বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। প্রতিদিন যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে গরীব মানুষদের বেঁচে থাকায় কষ্ট হয়ে পড়বে।

পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় বন্দরের ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা সব সময় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকেন। তবে দেশের কৃষকদের কথা চিন্তা করে সরকার পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। তবে, বাজারে দাম স্বাভাবিক রাখতে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি চায় হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।

হাকিমপুর (হিলি) উপজেলার নির্বাহী কর্মকর্তা নূর এ আলম বলেন, আগের আমদানিকৃত পেঁয়াজ মজুদ করে কোনো ব্যবসায়ী যাতে দেশে কৃত্রিম সংকট তৈরি না করে সেজন্য নিয়মিত অভিযান চালানো হবে।

কেএল/