বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি মেয়র আতিকের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে বিশ্বের সব প্রান্তে বসবাসরত বাঙালিদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১৭ মার্চ) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সারা পৃথিবী জুড়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর মতো এমন অসাধারণ নেতা পাওয়া যাবে না। বিশ্বের সব প্রান্তে বসবাসরত বাঙালিদের প্রতি আহ্বান, আপনারা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ছড়িয়ে দেন। যেখানেই থাকি না কেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করতে হবে।

এসময় ডিএনসিসি মেয়র স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে দৃশ্যমান অনেক উন্নতি ও পরিবর্তন হয়েছে। এই ধারাবাহিকতা রক্ষায় দেশ ও দশের কল্যাণে আমাদের কাজ করতে হবে।

এছাড়াও বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতবরণকারী অন্যান্য সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সব বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের অব্যাহত সমৃদ্ধি ও প্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ