শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মঙ্গলবার গ্রেফতার হতে পারি: ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক এক পর্ন তারকাকে অর্থ প্রদানের অভিযোগের মামলায় গ্রেফতারের আশঙ্কা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শনিবার (১৮ মার্চ) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, আগামী মঙ্গলবার তাকে গ্রেফতার করা হতে পারে। সমর্থকদের প্রতি তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান।

ট্রাম্পকে গ্রেফতার করা হলে, এটি হবে কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা প্রথম ফৌজদারি মামলা।

বিবিসি জানায়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষ থেকে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ প্রদানের অভিযোগ রয়েছে।

গত ৫ বছর ধরে নিউইয়র্কের প্রসিকিউটররা এ অভিযোগ তদন্ত করছেন। স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ, ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ২০১৬ সালের নির্বাচনের আগে তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে নীরব থাকার বিনিময়ে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।

যদিও ট্রাম্প এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তাদের মধ্যে কোনো যৌন সম্পর্ক ছিল না এবং মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে জেলা অ্যাটর্নি কার্যালয় এখনো কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের আইনজীবী সুসান নেচেলেস সিবিএস নিউজকে জানান, মিডিয়া রিপোর্টের ভিত্তিতে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দিয়েছেন।

এর ফলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান মনোনীত প্রার্থী হওয়ার জন্য যে প্রচারণা চালাচ্ছেন তাতে গুরুতর প্রভাব পড়বে।

৭৬ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্তমানে অনেকগুলো মামলার তদন্ত চলছে। যদিও কোনোটিকে এখনো অভিযোগ প্রমাণিত হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ