বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে সিটি করপোরেশনের উদ্যোগে ১২শ’ ৪৬ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেয়া হয় ।

মেয়র তাপস বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মান করা আমাদের কর্তব্য। সে দায়িত্ব ও কর্তব্যের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মেয়র বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা, সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তাই সিটি করপোরেশনও মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাবে বলে জানান তিনি।

টিএ/