বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের ক্রস পার্টির সংসদীয় একটি প্রতিনিধি দল।

শনিবার (১৮ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা।

প্রতিনিধি দলে ছিলেন জেন হান্ট, পল ব্রিস্টো, এন্টনি হিগিনবোথাম, পলেট হ্যামিল্টন এবং টম হান্ট।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্যের প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে তার সরকার। এই ধারাবাহিকতায় বর্তমানে সংসদ নেতা, স্পিকার, সংসদের উপনেতা, সরকারের সচিব, বিচারক এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ফুটবল, ক্রিকেটসহ খেলাধুলায়ও বাংলাদেশের নারীরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ।

-এসআর