বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

বকেয়া বেতনও দেবে না গুগল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি গুগল থেকে চাকরি হারিয়েছেন ১২ হাজার কর্মী। শোনা যাচ্ছে, চাকরি হারানো এসব কর্মীদের পূর্বঘোষণা অনুযায়ী বেতনও দেওয়া হবে না।

খরচ কমাতে চলতি বছরের জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় গুগল। এমন ঘটনায় গুগল প্রধান সুন্দর পিচাই সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন। জানিয়েছিলেন, বকেয়া বেতন মিটিয়ে দেবে। কিন্তু এখন গুগলের গলায় উল্টো সুর।

সাবেক কর্মীদের বক্তব্য, অনেক কর্মী ছুটিতে থাকাকালীন চাকরি হারিয়েছেন। কেউ কেউ হাসপাতালে থাকাকালীন অথবা মাতৃত্বকালীন ছুটির মাঝেই জেনেছেন তাদের চাকরি গেছে। গুগল এই সব কারণে তাদের ছুটি আগেই মঞ্জুর করেছিল। তবে এখন নাকি গুগলের দাবি, এই ছুটিগুলোতে তাদের যে বেতন পাওয়ার কথা ছিল, তা আর দেওয়া হবে না।

স্বাভাবিক ভাবেই গুগলের এমন আচরণে চূড়ান্ত ক্ষুব্ধ সাবেক কর্মীরা। যারা ছুটিতে থাকতে চাকরি হারিয়েছেন, তারা একযোগে বিক্ষোভ দেখাচ্ছেন অ্যালফাবেটের বিরুদ্ধে।

এমন কী গুগলের উচ্চ পর্যায়ে অভিযোগও জানিয়েছেন। এখনও কোন উত্তর মেলেনি।

তাদের আশা, যে চুক্তিতে তাদের চাকরিতে নিয়োগ করা হয়েছিল, তা মেনেই বকেয়া মেটাবে গুগল। আগামী ৩১ মার্চ সেই বকেয়ার চুক্তির শেষ দিন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ