বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কক্সবাজারে ৪০ কোরআনে হাফেজ পেলো সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় ৪০ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে কক্সবাজারের মা‘হাদ আন নিবরাস।

রবিবার (১৯ মার্চ) কক্সবাজার পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে তাদের সম্মাননা ক্রেস্ট ও পাগড়ি দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য আলেমরা।

মা‘হাদের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া উপপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল এবং বিশেষ অতিথি ছিলেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল বলেন, ‘মা‘হাদ আন-নিবরাস প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরেই ইসলামী শিক্ষাঙ্গণে সুনাম অর্জন করেছে। চতুর্থ বারের মতো এবার ৪০ হাফেজ কোরআনকে সম্মাননা পাগড়ি দেওয়া হচ্ছে। আধুনিক ও ইসলামী শিক্ষা কারিকুলামের অনুসরণে মাওলানা জিয়াউল হক কক্সবাজার অঞ্চলে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখছেন। ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে এখানকার শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মাওলানা জিয়াউল হক বলেন, ‘ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৮ সালে মা‘হাদ আন-নিবরাস প্রতিষ্ঠিত হয়। ইসলামের বিশুদ্ধ আকিদা, শিক্ষা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে যথার্থ জ্ঞান লাভের পাশাপাশি শিক্ষার্থীরা যেন সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গণে বিশেষ ভূমিকা রাখতে পারে সেভাবে তাদের গড়ে তোলা হচ্ছে।’

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ নাজমুল হাসান, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন, বিশিষ্ট লেখক মাওলানা রুহুল আমিন সাদী, মাদানী কুতুবখানার সিইও মাওলানা মুফতি আমীমুল ইহসান, কক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্সের পরিচালক কারি জহিরুল হক, কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক নেজামী, নারায়নগঞ্জ মারকাজুল মদীনা আল-লতিফী আল-ইসলামির পরিচালক মাওলানা হাফেজ মুঈন উদ্দিন লতিফী, এড. নেজামুল হক, এড. আবদুর রহিম, ঈদগাঁও আলমাছিয়া ফাà¦