শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যয় সংকোচনের অংশ হিসেবে রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি জানান, গণভবনে এবার আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।

আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতারও সাদামাটা হবে জানিয়ে হাসান জাহিদ তুষার বলেন, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবার একদমই সাদামাটা ইফতার করবেন। ব্যক্তিগত ইফতারেও তিনি কৃচ্ছ্রসাধন করবেন।

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুষ্ঠানমালায় ইফতারের কোনো অনুষ্ঠান সংযোজন হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলটির উপদফতর সম্পাদক সায়েম খান।

তিনি বলেন, ইফতার আয়োজনের বিষয়ে এ বছর এখনও কোনো শিডিউল হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ