বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

রোজার আকাশে বিরল দৃশ্য, চাঁদের নিচেই হাজির শুক্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানের প্রথম সন্ধ্যাতেই দেখা মিলল এক বিরল দৃশ্যের। পশ্চিম আকাশে এক ফালি চাঁদের ঠিক নিচেই জ্বলজ্বল করে উঠল শুকতারা বা শুক্র গ্রহ। রাতের আকাশে এমন মনোমুগ্ধকর দৃশ্য খুব কমই দেখা যায়।

কাস্তের মতো পাতলা এক চিলতে চাঁদ যেন আরও বেশি লালচে দেখাচ্ছে। মাত্র ৬% আলোকিত। চাঁদের ঠিক সামান্য নিচেই ছিল রুপালি-সোনালি রঙের শুক্র গ্রহ।

অনেকেই এদিন সন্ধ্যায় চাঁদের দিকে তাকিয়ে এমন মনকাড়া দৃশ্য দেখে অবাক হয়ে যান। কেউ বলেছেন, এমন সুন্দর চাঁদের দেখা তারা আর কখনো পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে হৈচৈ পড়ে যায়। ছবি তুলেও অনেকেই এই দৃশ্য পোস্ট করেছেন।
চাঁদ পৃথিবী থেকে ২,৩৩,৪০০ মাইল (৩,৭৫,৭০০ কিলোমিটার) দূরে অবস্থিত। অন্যদিকে শুক্রগ্রহ প্রায় ১১৫ মিলিয়ন মাইল (১৮৫ মিলিয়ন কিলোমিটার) দূরে অবস্থিত। যা কিনা ৪৯২ গুণ বেশি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ