শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের সাহরি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল মহানগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে অসহায় মানুষ ও পথকলিদের মাঝে বরিশালের মাটি ও মানুষের নেতা, বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইর পক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরীর উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে সাহরি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) রাত ২ টায় এই সাহরি বিতরণ করা হয়।

সাহরি বিতরণের সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন মানুষের বিপদাপদ, দুঃখ-কষ্ট, দারিদ্র্য ও অনাহারে সহায়তার হাত বাড়িয়ে দেয়া তুলনামূলকভাবে ভালো থাকা মানুষের অপরিহার্য কর্তব্য। মানুষ যে মানুষ, এটা তারই প্রমাণ বহন করে।

মানুষ যদি মানুষের জন্য না হতো, তাহলে মানবসভ্যতার এতটা বিকাশ ও উন্নয়ন কখনোই ঘটতে পারতো না। মানুষের টিকে থাকার একটা বড় কারণ পরস্পরের প্রতি সহানুভূতি,সহায়তার মনোভাব এবং সংঘবদ্ধতা।আমি সকল ধনাঢ্য ব্যাক্তিদের ছিন্নমূল অসহায় মানুষ এর পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

তিনি আরো বলেন অধিকার প্রতিষ্ঠার জন্য দরকার একজন মানবতাবাদী নেতা।তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও বরিশালের উন্নয়নের জন্য বরিশালবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই'র হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে ধারাবাহিক ভাবে বিভিন্ন স্পটে ইফতারি ও সাহরী বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আজ ধারাবাহিকতার ২য় দিন।

সাহরি বিতরণে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান,কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ ইমরান মীর, শূরা সদস্য মানসুর রহমান মাহবুব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ