রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ওমরা করে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদিতে ওমরা হজ করে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় এ ঘটনা ঘটে।

আজ রোববার (২৬ মার্চ) বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি হলেন, বরগুনার বেতাগী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মোতাহার জোমাদ্দারের ছেলে মো. সাগর জামাদ্দার (২৩) ও তার দুলাভাই মো. মোজাম্মেল হোসেন (৪৫)। তারা দুজন সৌদি আরবের আলগাছিমের উনাইয়া নামক স্থানে কাজ করতেন।

সাগরের বড় ভাই মো. উজ্জ্বল জোমাদ্দার জানান, কর্মস্থল থেকে গত বৃহস্পতিবার তারা দুজন ওমরা পালনের জন্য মক্কায় যান। নগরী থেকে হজ পালন শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন নিহত হন।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন জানান, সড়ক দুর্ঘটনায় দুজন প্রবাসী নিহত হয়েছেন। মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ