বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মসজিদে ঢুকে দুই তরুণকে মারধর-ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্ববিরোধের জের ধরে একটি মসজিদের ভেতরে দুই তরুণকে এলোপাতাড়ি পিটিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই দুই তরুণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের কেন্দ্রীয় মসজিদের ভেতরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ মার্চ) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন- ওই গ্রামের মৃত আবু হাফিনের ছেলে মো.আব্দুল্লাহ আল রাজী ও তার চাচাতো ভাই একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাহাথির মৃধা ওরফে জামিল। আর অভিযুক্তরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বাচ্চু মিয়া, জামাল মিয়া এবং বাচ্চুর ছেলে সাখাওয়াত হোসেনসহ কয়েকজন।

স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল রাজী ও তার চাচাতো ভাই মাহাথির সোমবার ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করতে তাদের বাড়ির সামনে অবস্থিত মসজিদে যান। এ সময় নামাজ আদায়রত অবস্থায় মসজিদের ভেতরেই রামদা, ছুরি ও লাঠিসোটা নিয়ে ওই দুই তরুণের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

হামলাকারীরা ওই দুই তরুণকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে আব্দুল্লাহ আল রাজীর পিঠে এবং মাহাথিরের পায়ে ছুরিকাঘাত করে তারা। যাওয়ার সময় অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দেয়, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাদেরকে প্রাণে মেরে ফেলবে।

সোমবার দুপুরে আহত আব্দুল্লাহ আল রাজীর ভাই আল বাকি বলেন, ঘটনার আগের দিন ২৬ মার্চ বিকেলেও পূর্ববিরোধের জের ধরে ওই সন্ত্রাসীরা আহতদের সঙ্গে মসজিদের সামনে কথা-কাটাকাটিতে জড়িয়ে তাদেরকে মারধর করে। এক পর্যায়ে তারা আমাদের বাড়িতে ভাঙচুর চালায়। পরে আমরা বিষয়টি এলাকার বিশিষ্টজনদেরকে জানাই। এতে ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মসজিদের ভেতরে হামলা চালানো হয়েছে।

আল বাকি জানান, আমাদের বাড়ির সামনে অবস্থিত মসজিদটির প্রতিষ্ঠাতা আমার দাদা প্রয়াত আবদুস সামাদ মাস্টার। তবে বেশ কয়েক বছর ধরে অভিযুক্তরা মসজিদে নিজেদের কর্তৃত্ব দেখাতে চায়। আমাদের পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে রমজান আসায় প্রতিদিন রাত ২টায় মসজিদের মাইকে মানুষকে সেহেরী খেতে ডাকা শুরু হয়। এভাবে ভোর ৪টা পর্যন্ত মাইকে ডাকাডাকির কারণে মানুষের সমস্যা হয়। আমার ভাই মো.আব্দুল্লাহ আল রাজী অসুস্থ। সে মসজিদের পাশের একটি ঘরে থাকার কারণে ঘুমাতে পারে না। বিষয়টি মানুষের জন্য সহনীয় পর্যায়ে রাখতে ২৬ মার্চ সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় সে। বর্তমানে অন্য কিছু না পেয়ে এই বিষয়টিকে সামনে এনে আমার ভাইদের ওপর দুই দফা হামলা চালিয়ে ওই অভিযুক্তরা।

আল বাকি বলেন, আমার ভাই আহত আব্দুল্লাহ আল রাজী ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা অভিযুক্তদের বিচার চাই। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় আহতদের একজন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ