রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সৌদি আরবে বাংলাদেশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১৩ জন বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বুধবার এক শোক বার্তায় নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ইমরান আহমদ বলেন, সোমবার সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশে অভিবাসী ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উলটে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ২৪ জন নিহত এবং ২৯ জন আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) আরিফুজ্জামানসহ দুজন কর্মকর্তা ঘটনাস্থলে যান।

কনস্যুলেট সূত্রে জানা যায়, বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি অভিবাসীকর্মী। দুর্ঘটনায় ২৪ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। আহত ১৭ জনের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। বাকি ৯ জনের বিষয়েও দূতাবাসের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। ওমরাহ পালন করতে তারা মক্কা যাচ্ছিলেন।

মন্ত্রী বলেন, সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই তাদের পাশে থেকে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা করছেন। তিনি আরো বলেন, নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের তরফ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ