শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কোরআন হাতে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্যাসাইক কাউন্টিতে রাষ্ট্রীয় সুপিরিয়র কোর্টের প্রথম হিজাবধারী বিচারক হিসেবে শপথ নিয়েছেন নাদিয়া কাহাফ। যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে হিজাব পরিহিত অবস্থায় তিনিই প্রথম বেঞ্চে বসবেন।

গত ২৩ মার্চ পবিত্র গ্রন্থ কোরআন ছুঁয়ে শপথ নেন তিনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভুত পারিবারিক আইন এবং অভিবাসন বিশেষজ্ঞ। নিউ জার্সির গভর্নর ফিল মারফি এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন। তিনি প্যাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে কাজ করবেন।

২০০৩ সাল থেকে তিনি আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সির বোর্ডে বসেছেন। এছাড়াও তিনি ক্লিফটন শহরে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা ও ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ