সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ফজর ও মাগরিবের নামাজের পরের ফজিলতপূর্ণ ১০ আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মাওলানা আব্দুল মাজীদ মামুন রাহমানী

প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সা. বিভিন্ন ফজিলতপূর্ণ দু'আ পাঠ করতেন। বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করার মত অনেক ফজিলতপূর্ণ দু'আ হাদিস শরিফে বর্ণিত হয়েছে। এখানে ১০ টি দু'আ উচ্চারণ, অর্থ ও ফজিলতসহ উল্লেখ করা হলো।
১. জাহান্নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাগরিবের নামাজের পর দু'আটি ৭ বার পাঠ করবে اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ ‏.‏ উচ্চারণ : আল্লাহুম্মা আজিরনি মিনান্ নার। অর্থ : হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন।

ফজিলত : হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কারো সাথে কথাবার্তা না বলে সাতবার নিম্নের দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আবু দাউদ, হাদিস : ৫০৭৯।

২. সুরা ইখলাস, ফালাক্ব ও সুরা নাস, প্রত্যেকটি ৩ বার করে, ফজর ও মাগরিবের পর। ফজিলত : রাসুল সা. বলেন, সকাল-সন্ধ্যায় এগুলো পাঠ করলে সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে । তিরমিজি, হাদিস নং ৩৫৭৫।
৩. ফজর ও মাগরিবের পর ৩ বার পড়বে।رَضِيتُ باللهِ رَبَّاً، وَبِالْإِسْلَامِ دِيناً، وَبِمُحَمَّدٍ نَبِيَّاً উচ্চারণ : রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামী দ্বিনান ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান। অর্থ : আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বিন হিসেবে ও মুহাম্মাদ সা. কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট।

ফজিলত: আল্লাহর রাসুল সা. বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা তিনবার করে দু'আটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন। তিরমিজি, হাদিস : ৩৩৮৯ : ইবনে মাজাহ, হাদিস : ৩৮৭০ ; আবু দাউদ হাদিস : ৫০৭২।
৪ . সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْت.

উচ্চারণ : আল্লাহুম্মা আন্তা রাব্বি, লা ইলাহা ইল্লা আন্তা, খালাকতানি, ওয়া আনা আব্দুকা, ওয়া আনা আলা আহিদকা ওয়া ওয়া’দিকা মাস্তাতা’তু, আউজু বিকা মিন শাররি মা সানা’তু, আবুউ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা, ওয়া আবুউ লাকা বিজাম্বি ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়াগিফরুয যুনুবা ইল্লা আন্তা।

অর্থ : হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া আর কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আর আমি আপনার গোলাম। আমি আপনাà