রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যুদ্ধাবস্থার কারণে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্বের বহু দেশ যেখানে খাদ্য আমদানিতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে খাদ্যের অভাব নেই। যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তবে এটা সাময়িক, বেশি দিন থাকবে না।

আজ শুক্রবার (৩১ মার্চ) চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, আমরা পেছনে ফিরে যেতে চাই না।মানুষ এখন আর একই দিন ৫০০ যায়গায় বোমা-গ্রেনেড দেখতে চায় না, মানুষ এখন একই দিনে ৫০০ যায়গায় ব্রিজ আর সড়ক উদ্বোধন হচ্ছে, তা দেখতে চায়। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে দারিদ্র্যসীমা ব্যপকভাবে নেমে এসেছে।

অনুষ্ঠানে তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির ১১ লাখ ২৩ হাজার ২শ টাকার চেক বিতরণ করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ