বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নবাবগঞ্জে ৪১ এতিমখানায় ২ কোটি ৯ লক্ষ টাকা বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ৪১ টি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার মাঝে ২ কোটি ৯ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এম আশিক রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি এসব এতিমখানায় নগদ অর্থ বিতরণ করেন।

এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ-লীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ পারুল বেগম, উপজেলা আ-লীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ করিম, আমির হোসেন মন্ডল, উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া সহ অনেকে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ