শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঈদের পর তিন দেশ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের পর তিনটি দেশ সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক সূত্র জানিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে টোকিও সফরের পরে বিশ্বব্যাংকের আমন্ত্রণে তার ওয়াশিংটন যাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর পরপরই লন্ডনে রাজা চার্লসের সিংহাসন আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যেতে পারেন প্রধানমন্ত্রী।

গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীর টোকিও সফর স্থগিত করা হয়। যা পরবর্তীতে এপ্রিলে নির্ধারিত হয়। জাপান সফরের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল টোকিওর উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র ।

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সহযোগিতার ৫০ বছর উপলক্ষে ওয়াশিংটনে এক অনুষ্ঠানের আয়োজন করছে সংস্থাটি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে ।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘৫০ বছরের অনুষ্ঠান ঢাকায় একটি হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেটিতে অংশ নিতে পারেননি। এবারের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারেন।’

আগামী ৫ মে যুক্তরাজ্যে রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যথোপযুক্ত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আরেকটি সূত্র।

এ বিষয়ে সূত্রটি জানায়, রাজা চার্লসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা বেশি। কারণ, ওয়াশিংটন গেলে তিনি যুক্তরাজ্য হয়ে ফিরে আসেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ