মুহাম্মদ সুফিয়ান তাসদিক।।
মানুষ বেচেঁ থাকে স্বপ্ন নিয়ে। স্বপ্নপূরণে অক্লান্ত পরিশ্রম আর সাধনায় বিলিয়ে দেয় আপন জীবন। কিন্তু মানুষের যদি সেই কাঙ্কিত স্বপ্নপুরণ না হয় অথবা নিজ মন-মুওয়াফিক কাজের ফল না মিলে, তাহলে মানুষের মাঝে সৃষ্টি হয় অবসাদ। যাকে হতাশা বলা হয়।
আমাদের এই ছোট্ট জীবন নানা কারণে অনেক সময় হতাশায় আচ্ছাদিত হয়ে পরে। হারিয়ে ফেলে উৎসাহ উদ্ধিপনা। তখন নিজেকে মনে হয় চূড়ান্তভাবে ব্যর্থ।
ঠিক ওই মুহুর্তে আমরা খোঁজে বেড়ায় এমন একজন আশ্রয়দাতা, যার কাছে পেতে পারি সম্মুখে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কিন্তু কে সেই উত্তম আশ্রয়দাতা! যিনি দিতে পারেন একমাত্র যাবতীয় সমস্যার সমাধান!
তিনি আল্লাহ! আল্লাহ তা’য়ালায় উত্তম আশ্রয়দাতা। একমাত্র তিনিই দিতে পারেন যাবতীয় সমস্যার সমাধান। আল্লাহ তা’য়ালার উপর নির্ভর করে মুমিন কখনোই হতাশ হন না। কোন অপুর্ণতা তাদের আঘাত করে না। বরং মহাসফলতার প্রহর গুনে তারা। যার ওয়াদা স্বয়ং আল্লাহ তা’য়ালা দিয়েছেন।
আল্লাহ তা’য়ালা বলেন; হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছো। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু। (সূরা জুমার-৫৩) আল্লাহ তা’য়ালার বাণী; অবশ্যই বিশ^াসীরা সফল হয়েছে ( সূরা মুমিনুন-০১)
অর্থাৎ মুমিন কখনোই হতাশ হতে পারে না। এই হতাশা মুমিনের জন্য নয়। আল্লাহ তা’য়ালার অনুগ্রহ, দয়া ও করুণার যে আলোকধারা সদা সর্বদা মুমিনের ওপর বর্ষিত হচ্ছে সে গুলো থেকে আপনি/মুমিন কিভাবে নিরাশ হবেন? এই ইহকালের ব্যর্থতা/ পরাজয়ে কি বা আসে যায়!
দুনিয়া হলো পরিক্ষার হল। আল্লাহ তা’য়ালার প্রিয় বান্দারা বিভিন্ন ভাবে পরিক্ষার সম্মখিন হয়ে থাকেন এক মাত্র তাঁর ইচ্ছায়।
আল্লাহ তা’য়ালা বলেন; অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবো ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। (সূরা বাকারা-১৫৫)
প্রিয় পাঠক, মুমিনের জন্য পরিক্ষা আসবেই। এই পরিক্ষার সম্মখিন হয়েছেন আমাদের প্রিয় নবী (সাঃ) সহ সকল নবী রসুলগন।
রসুল (সাঃ) এর তিন পুত্রসন্তান শৈশবে ইন্তেকাল করেন । কিন্তু তিনি হতাশ হন নি। যে মক্ষাবাসী তাঁকে আল-আমীন বলে ডাকতো, তারাই তাকে শিয়াবে আবু তালেবে তিন তিনটি বছর বন্দি রেখেছিলো। তাদের জুলুম আর নির্যাতন এতোটাই তীব্র ছিলো যে, অসহ্য হয়ে অবশেষে আল্লাহর হুকুমে প্রিয় জন্মভূমি থেকে হিজরত করেন মদিনাà