শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

খুলনায় পলিথিনে মোড়ানো হরিণের মাংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

খুলনার কয়রায় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ছয় কেজি হরিণের মাংস জব্দ করেছে পুলিশ। ৪ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধের ওপর থেকে এ মাংস জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। রবিবার (০২ এপ্রিল) ভোরে এঘএনা ঘটে।

কয়রা থানা-পুলিশ জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি উদ্ধার করে এর ভেতর থেকে ছয় কেজি হরিণের মাংস পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে মাংসগুলো নষ্ট করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম এস দোহা বলেন, হরিণশিকারিদের ধরতে বন বিভাগের পাশাপাশি সুন্দরবনসংলগ্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযান চলছে। হরিণ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ