শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাত, মৃত বেড়ে ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্যপশ্চিমাঞ্চলে কয়েক দফা টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। খবর সিএনএনের।

আরকানসাস অঙ্গরাজ্যে বেশ কিছু গাড়ি উল্টে গেছে, গাছ উপড়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের অধিকাংশই আরকানাসাস, টেনেসি, ইলিনয়েস, ইন্ডিয়ানা, আলাবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যের।

মেমফিস থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ছোট শহর উইনে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে শুক্রবারের টর্নেডো। ‘টর্নেডোর পর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে উইন। রাস্তাগুলো ধ্বংসাবশেষে পূর্ণ’ বলে জানিয়েছেন সিটি কাউন্সিলের সদস্য লিসা পাওয়েল কার্টার। তিনি বলেন, ‘আমি আতঙ্কের মধ্যে রয়েছি। বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যেতে পারছি না।’

আরকানসাসের মেয়র সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি অঙ্গরাজ্যটির মধ্যাংশে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় সহায়তার জন্য স্থানীয় ন্যাশনাল গার্ড বাহিনীকে সক্রিয় করেছেন।

আরকানসাসের রাজধানী লিটল রকের এক বাসিন্দা ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘তার মনে হচিছল এটা ভয়াবহ।’ তিনি বলেন, ‘আমি ১৯৮৫ সাল থেকে এখানে আছি। আমি সবকিছু ভালো ভাবেই জানি। কিন্তু এর আগে এমন কিছু দেখিনি।’

শুক্র ও শনিবার ৬০টির বেশি টর্নেডো আঘাত হেনেছে বলে মার্কিন সরকারের স্টর্ম প্রেডিকশন সেন্টার নিশ্চিত করে। দেশের বিভিন্ন রাজ্যের প্রায় ছয় লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ