শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

চট্টগ্রামে টিসিবির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে থানার বন্দরটিলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্ণফুলী ইপিজেড স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টা কাজ করার পর বেলা ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের লিডার মো. হারুন জানান, একতলা পাকা গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ