শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বিরামপুরে গাঁজা ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ৪৫০ গ্রাম গাঁজা সহ মোঃ আলম সরকার নামে এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাত ১১ টার সময় উপজেলার দিওড় ইউনিয়নের মাগুরা পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর নিজ মুদিখানার দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আটকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলম সরকার (৫৫) উপজেলা মাগুরা পাড়া গ্রামের মৃত তোরাব আলী সরকারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্তর নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মোঃ মামুনুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ আলম সরকারকে আটক করেন।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আটককৃত আসামরি বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মামলা রুজু করে, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ