শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

ভারতে পাঠ্যপুস্তক থেকে মুঘল ইতিহাস মুছে ফেলেছে: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে রেলস্টেশন ও সড়কের মুঘল ঘেঁষা নাম বদল হচ্ছে বিজেপির শাসন আমলে। এবার বইয়ের পাতা থেকে মুঘল যুগের ইতিহাস বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ শিক্ষার্থীরা লালকেল্লার ইতিহাস, শাহজাহান, কিংবা দীন-ই ইলাহীর ইতিহাস আর পড়বে না।

মুঘল ইতিহাসকে মোদি সরকার পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলেছে, আর চীন ভারতের বর্তমানকেই মুছে ফেলছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন পার্টির প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

ভারতে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মুঘল ইতিহাস বাদ দেওয়া হয়েছে- এমন অভিযোগ নিয়ে চলমান বিতর্কের মধ্যে মঙ্গলবার এ কথা বলেন তিনি।

অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নতুন নামকরণ প্রসঙ্গে ওয়াইসি বলেন, একদিকে মোদি সরকার এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্স অ্যান্ড ট্রেইনিং) সিলেবাস থেকে মুঘলদের মুছে ফেলছে, অন্যদিকে চীন যার সঙ্গে মোদি জি-২০ ইন্দোনেশিয়ার বৈঠকে হাত মেলাচ্ছিলেন তারা আমাদের বর্তমান মুছে ফেলছে।

এনসিইআরটির ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি বলেছেন, দ্বাদশ শ্রেণির ইতিহাসের বই থেকে মুঘল সাম্রাজ্যের ওপর পুরো অধ্যায় বাদ দেওয়ার তথ্য মিথ্যা। গত বছর করোনাকালে সিলেবাস সংক্ষিপ্ত করায় মুঘল অধ্যায় থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছিল। তবে এ বছর বই থেকে কোনো অধ্যায় সরানো হয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ