বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ফিলিস্তিন সমস্যার দ্রুত সমাধান করতে চায় চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিন সমস্যার দ্রুত ও সঠিক নিষ্পত্তির জন্য কাজ করে যাচ্ছে চীন। ৭ এপ্রিল, শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূতের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্য বিষয়ক চীনা সরকারের বিশেষ দূত ঝাই জুন রাজধানী বেইজিংয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি বলেছেন, ফিলিস্তিন ও লেবাননের সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান সংঘাত নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চীনা সরকার সব পক্ষকে বিশেষ করে ইসরায়েলকে সর্বোচ্চ শান্ত ও সংযম থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিরা যেন শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন তার জন্য রমজানের আগেই নিশ্চয়তা দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু সম্প্রতি সেই অঙ্গীকার ভুলে গিয়ে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিরা নামাজ পড়ার সময় মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত এই মসজিদে হামলা করে।

ফলে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে গাজার শাসকগোষ্ঠী হামাস ইসরায়েলে রকেট হামলা করে। এরই প্রতিক্রিয়ায় শুক্রবার সকাল পর্যন্ত ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে বোমাবর্ষণ করেছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যবিষয়ক চীনা দূত ঝাই জুন চলমান ইসরায়েলি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ