বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

খুলনায় সরকার নির্ধারিত দামে মিলছে না গ্যাস-চিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

সরকার নির্ধারিত দামে খুলনায় এলপিজি গ্যাস ও চিনি বিক্রি করছেন না ব্যবসায়ীরা। কয়েকদিন আগে সরকার এ দু’টি পণ্যের মূল্য নির্ধারণ করে দিলেও বাজারে তার কোন প্রভাব পড়েনি।

নগরীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, খুচরা পর্যায়ে খোলা চিনি প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা আর ১২ কেজির প্রতি সিলিন্ডার বিক্রি করছেন ব্যবসায়ীরা সাড়ে ১২শ’ টাকা থেকে ১৩শ’ টাকা। এ মূল্যে বিক্রির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন কোম্পানী রেট ১২২০ টাকা।

অথচ ২ এপ্রিল সরকার ভোক্তাপর্যায়ে ২৪৪ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১১৭৮ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। আর ৫ এপ্রিল ৩ টাকা কমিয়ে চিনির কেজি ১০৪ টাকা নির্ধারণ করে দেয়। সরকারি ঘোষণায় বাজারে এর কোন প্রভাব দেখা যায়নি।

দোলখোলা ইসলামপুর রোডের গ্যাসের পাইকারী ডিলার আনিস বলেন, সরকার ২৪৪ টাকা কমিয়ে গ্যাসের দাম ১১৭৮ টাকা নির্ধারণ করেছেন। কিন্তু পাইকার হিসেবে কিনতে গেলে আমাদের ১২২০ টাকায় কিনতে হচ্ছে। সরকার নির্ধারিত দরে গ্যাস বিক্রি করতে গেলে আমাদের বাড়িতে খালি হাতে ফিরে যেতে হবে। খুচরা পর্যায়ে গ্যাসের দাম কমাতে হলে কোম্পানীর মাধ্যমে দাম কমাতে হবে। না হলে সরকারের ঘোষণা ঘোষণার মাধ্যে সীমাবদ্ধ থেকে যাবে।

লবনচরা এলাকার ব্যবসায়ী মারুফ বলেন, সরকার গ্যাসের দাম কমিয়ে মূল্য ঘোষণা করেছেন ঠিক। কিন্তু কোম্পানী আমাদের কাছ থেকে কম নিচ্ছেন না। বিভিন্ন কোম্পানীর গ্যাস আমাকে বিভিন্ন দামে নিতে হচ্ছে। কোম্পানী আমাদের সরকার নির্ধারিত দরে দিচ্ছে না। তাই নিরুপায় হয়ে আমাদের বেশী দরে বিক্রি করতে হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ও গ্যাস কোম্পানীর মধ্যে কোন সমন্বয় নেই। সমন্বয়হীনতার অভাবে সব পণ্যের দাম বেড়েই চলেছে।

অপরদিকে ৫ এপ্রিল ৩ টাকা কমিয়ে চিনির দাম ১০৪ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু বাজারে তার কোন প্রভাব পড়েনি।

নগরের ইসলামপুর রোডের ব্যবসায়ী হক স্টোরের কর্ণধরের ছেলে দিদার বলেন, চিনির দাম কমেছে, কিন্তু খাতা কলমে এর দাম কমেনি। এখনও তাকে বাজার থেকে বর্ধিত দরে চিনি কিনতে হচ্ছে। বর্ধিত দরে কিনে তাকে ১১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। শহরের দিকে দাম ১১৫ থাকলেও অলিগলিতে এর দাম আরও ৫ টাকা বেশি। সেখানে এ পণ্যটি ব্যবসায়ীরা বিক্রি করছেন ১২০ টাকায়।

নগরীর ময়লাপোতা à