বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

খেলাফত মজলিসের আমিরের মৃত্যুতে শায়খুল হাদিস মাওলানা আলী উসমানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। খেলাফত মজলিসের আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী মৃত্যুতে জামিয়ার কোরআনিয়া ঝাউতলার প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা আলী উসমান গভীর শোক প্রকাশ করেছেন।

গত শুক্রবার (৭ এপ্রিল) ইফতারের মুহূর্তে খেলাফত মজলিসের আমীর ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তিকালে গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম নায়েবে আমির ও জামিয়ার কোরআনিয়া ঝাউতলার প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা আলী উসমান। শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ছিলেন অত্যন্ত আদর্শবান একজন মানুষ। বেফাক শিক্ষা বোর্ডের মতো একটি গুরুপূর্ণ সংস্থা তাঁর নিরলস নেতৃত্বে দূরদর্শী পথ পাড়ি দিয়েছিল। এছাড়ও তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার কাজে ময়দানে সক্রিয় ছিলেন। দ্বীনের প্রচার প্রসার এবং ইলমে দ্বীনের বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি মরহুম মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দু’আ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির নির্বাচিত হন। এর আগে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। জানা গেছে, অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী বেফাকের দায়িত্ব নিয়েছিলেন গত ১৪৩৬ হিজরী সনের সফর মাসের ২৪ তারিখে।

এরপর ধারাবাহিক কাজের মাধ্যমে বেফাককে নিয়ে গিয়েছেন এক অন্যন্য উচ্চতায়। তিনি বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী রহ. ও মাওলানা আব্দুল কুদ্দুসের সময়ে বেশ সুনামের সাথে কাজ করেছেন। এরপর বিভিন্ন জটিলতা বার্ধ্যকজনিত অসুস্থতার কারণে তিনি সেচ্ছায় বেফাক থেকে পদত্যাগও করেন।

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ১৯৫০ সালে ১ ড