মুফতি জুনাঈদ আহমাদ।।
একই দিনে সারা বিশ্বে ঈদের দাবিটি সম্পূর্ণ নতুন একটি দাবি। সম্প্রতি সময়ে অতি উৎসাহী একশ্রেণীর লোক একই দিনে সারা বিশ্বে ঈদ উদযাপনের দাবি তুলেছে। দুই যুগ পূর্বেও বাংলাদেশে এধরনের উদ্ভট দাবিদার লোক ছিলইনা।
কিন্তু এখন পালে হাওয়া লেগেছে ভালই। বাংলাদেশর একশ্রেণীর লোক দাবি তুলছেন,সৌদি আরবের সাথে ঈদ করতে হবে। কিন্তু সৌদি আরবের নির্ভর যোগ্য উলামায়ে কেরাম ও মুফতিগণ বলছেন এর সম্পূর্ণ উল্টো কথা।
রাবেতাতুল আলামিল ইসলামিয়ার ফিকহী বোর্ড আল-মাজমাউল ফিকহিল ইসলামী ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে নিম্নোক্ত সম্মিলিত ফতোয়া প্রকাশ করা হয়েছে-
لا حاجة إلى توحيد الأهلة والأعياد في العالم الإسلامي، لأن توحيدها لا يكفل وحدتهم، كما يتوهمه كثير من المقترحين لتوحيد الأهلة والأعياد. وأن تترك قضية إثبات الهلال إلى دور الإفتاء والقضاة في الدول الإسلامية، لأن ذلك أولى وأجدر بالمصلحة الإسلامية العامة، وأن الذي يكفل توحيد الأمة وجمع كلمتها، هو اتفاقهم على العمل بكتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم في جميع شؤونهم.
মুসলিম জাহানে চাঁদ ও ঈদকে এককরার কোনই প্রয়োজন নেই। কারণ তা মুসলমানদের ঐক্য নিশ্চিত করবেনা। যেমনি চাঁদ ও ঈদ এক করার প্রস্তাপকদের ধারনা।
চাঁদ দেখা প্রমাণিত করার বিষয়টি ইসলামি দেশগুলোর বিচার ও ফতোয়া বিভাগের উপর ছেড়ে দেয়াই সমীচিন। ইসলামের সাধারন কল্যাণ বিবেচনায় এটিই অধিকতর উত্তম ও উপযোগী। যে বিষয়টি মুসলিম উম্মাহর ঐক্য নিশ্চিত করবে তা হচ্ছে সকল বিষয়ে পবিত্র কুরআন ও হাদীস অনুযায়ী আমল করার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হওয়া। (কারারাতু মাজমায়ীল ফিকহিল ইসলামি, মক্কা মুর্কারামা- ৮৭ )
- وقد ذهب جمع من أهل العلم إلى أن لكل بلد رؤيته إذا اختلفت المطالع
وهذا قول له حظه من القوة، وقد رأى القول به أعضاء مجلس هيئة كبار العلماء في المملكة العربية السعودية جمعًا بين الأدلة، والله ولي التوفيق[৪].
একদল উলামায়ে কেরাম এই মত পোষণ করেন যে, উদয়স্থল ভিন্ন হলে প্রত্যেক শহরের অধিবাসীদের জন্য নিজেদের চাঁদ দেখাই ধর্তব্য। এটি শক্তিশালী মত। সৌদি আরবের هيئة كبار العلماء এর সদস্যগণ এমতটি গ্রহণ করেছেন। এসংশ্লিষ্ট দলিলসমূহের মাঝে সমন্বয় সাধনের উদ্দেশ্যে। (مجموع فتاوي:ابن باز- ১৫/৮৩)
শায়েখ সালেহ আল ফাওযান বলেন-
قال النبي صلى الله عليه وسلم ্রصوموا لرؤيته وأفطروا لرؤيته ، فعلق صلى الله عليه وسلم وجوب الصيام برؤية الهلال وذلك يختلف باختلاف المطالع على الصحيح من قولي العلماء، ولا شك أن المطلع في الجزائر يختلف عن المطلع في المملكة فكل إنسان يصوم مع أهل الإقليم وأهل البلد الذي هو فيه إذا رأوا الهلال، ويفطر معهم،
রাসুল সা. রোযা রাখাকে চà