সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা জানান, র‌্যাবের ভ্রাম্যমাণ দল দুপুর ১২টায় টঙ্গী পূর্ব এলাকায় ইয়ামিন ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুর রউফ খানকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমানা আদায় করা হয়।

একইদিন বিকাল ৩টায় টঙ্গী পশ্চিম থানা এলাকায় শরিক মেলামাইন ইন্ডাস্ট্রিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুনীল দাসকে এক লাখ ৫০ হাজার টাকা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহর বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা পারভেজ রানা আরও বলেন, ওই দুই প্রতিষ্ঠান অবৈধভাবে বিস্কুট, ডেইরি মিল্ক, জুস ও চকলেট উৎপাদন করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতে ওই দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। আদায় করা জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ