সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

রমজানের শেষ দশকে মসজিদুল হারামে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানের শেষ দশকে মসজিদুল হারামে আগত ওমরাপালনকারী ও মুসল্লিদের নিরাপত্তা ও সব ধরনের সুবিধা নিশ্চিত করতে জরুরি দিকনির্দেশনা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানানো হয়েছে, আগতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নামাজ ও ইবাদত পালনকে সহজতর করাই এই নির্দেশাবলীর উদ্দেশ্য। পাশাপাশি রমজান মাসের শুরুতে দেওয়া অনেক নির্দেশনাও বহাল রাখা হয়েছে শেষ দশকের নির্দেশনাগুলোতে।

মসজিদে হারামে ওমরাহ বা নামাজের জন্য আসার সময় পাবলিক ট্রান্সপোর্ট বাস, ট্রেন স্টেশন, প্রাইভেট কার, ট্যাক্সি, প্রাইভেট পার্কিংয়ের ক্ষেত্রে নির্ধারিত স্থান ব্যবহারের নিদের্শনা অনুসরণের কথা বলা হয়েছে।

এছাড়াও ওমরাহ পালনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। এর পাশাপাশি মসজিদে হারামের আঙ্গিনায় এবং গেটের কাছাকাছি চলাচল এবং মিডিয়া কাভারেজের ক্ষেত্রে হারামাইন কর্তৃপক্ষের নির্দেশনা মানার কথা বলা হয়েছে।

ওমরা পালনকারী ও মুসল্লিদের ভিড় এড়াতে মসজিদ হারামের ভিতরে কয়েকটি জায়গায় নামাজ পড়া থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয়।

এছাড়াও বায়তুল্লায় আগতদের হারাম শরিফের করিডোর, প্রবেশপথ এবং প্রস্থানের জায়গায় নামাজ না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ